ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পদ্মায় জাল তুলতেই উঠে এলো ২৭ কেজির বাঘাইড়

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১১, ১৭ জুন ২০২৩
পদ্মায় জাল তুলতেই উঠে এলো ২৭ কেজির বাঘাইড়
ছবি: সংগৃহীত

পদ্মা নদীতে জেলের জালে ২৭ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি ৪০ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কলাবাগান এলাকায় জেলে নিমাই হলদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে নিমাই হলদার জানান, পদ্মা-যমুনার মোহনায় দৌলতদিয়া কলাবাগান এলাকায় সকালে জাল ফেলেছিলাম। পরে দুপুরে দিকে জাল তোলার সময় একটি বাঘাইড় মাছ জালে আটকা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া ফেরি ঘাটের আনু খার আড়তে এনে উন্মুক্ত নিলামে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৩৭ হাজার ৮০০ টাকায় বিক্রি করেছি।

Advertisement

মাছের ক্রেতা চাঁদনি অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চাঁন্দু মোল্লা বলেন, মাছটি আড়তে আনলে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ক্রয় করেছি। মোবাইলে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ৪০ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বাঘাইড়
লিংক সফলভাবে কপি হয়েছে!