ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাঘাইড় কিনে মাছের সঙ্গে গুনতে হলো জরিমানাও

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪১, ২৭ জানুয়ারি ২০২৩
বাঘাইড় কিনে মাছের সঙ্গে গুনতে হলো জরিমানাও
ব্যবসায়ীকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত

কুড়িগ্রামের চিলমারীতে ২৫ কেজি ওজনের বাঘাইড় মাছ কিনে এক ব্যবসায়ীকে গুনতে হয়েছে ৫০০ টাকা জরিমানা। দিতে হয়েছে মাছটিও।

বৃহস্পতিবার বিকেলে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুবুর রহমান। এদিন সকালে ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে বাঘাইড় মাছটি ধরা পড়ে।

জানা গেছে, জেলেদের কাছ থেকে বাঘাইড়টি কেনেন মাছ ব্যবসায়ী মো. সাজু মিয়া। বিকেলে উপজেলার থানাহাট ইউনিয়নের পাম্প মোড় এলাকায় মাছটি বিক্রির চেষ্টা করেন তিনি। বিষয়টি নজরে এলে মাছটি আটকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে নিয়ে যায় বন বিভাগের একটি দল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজুকে ৫০০ টাকা জরিমানা করেন ইউএনও। এছাড়া মাছটি এতিমখানায় দেওয়া হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!