রোববার (২৫ জুন) সকালে ওই জেলের কাছ থেকে মাছটি কিনে আনেন জেলার রাজনগর উপজেলার কুশিয়ারা নদী পাড়ের নোয়াটিলা গ্রামের রুবেল মিয়া। তিনি মাছটি কিনে নদী পাড়ের শতবছর বয়সী কালারবাজারে নিয়ে আসেন।
ক্রেতাদের অনুরোধে তিনি মাছটি কেটে কেজি দরে বিক্রি করেন। এতো বড় বাঘ মাছ ধরা পড়ার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তে ভাইরাল হয়ে যায়। উৎসুক জনতাকে মাছের ছবি ও ভিডিও আপলোড করতে দেখা যায়।
.png)
মাছ বিক্রেতা রুবেল মিয়া জানান, কুশিয়ারা নদী পাড়ের শেরপুর থেকে ৫০ হাজার টাকা দিয়ে মাছটি কিনে এনেছি। কালারবাজারে কেটে দেড় হাজার টাকা কেজি দরে বিক্রি করছি। কালারবাজারের ব্যবসায়ী আব্দুল মুমীন সবুজ ও শেফুল বিশ্বাস বলেন, মাছটি কিছুটা নরম হওয়ায় তিনি এতো কম দামে কিনতে পেড়েছেন।