ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহানন্দায় শ্রমিকদের জালে ধরা পড়ল বাঘাইড়

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৯, ১৭ জুন ২০২৩
মহানন্দায় শ্রমিকদের জালে ধরা পড়ল বাঘাইড়
ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী জামাদারগছ এলাকার মহানন্দা নদীতে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। বাঘাইড় মাছটি পাথর শ্রমিকরা নিজেরাই কেটে সমহারে ভাগ করে নিয়েছেন বলে জানা গেছে। 

শনিবার সকালে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জামাদারগছ গ্রামের পাথর শ্রমিক জহিরুল ও আকতার ভরি জাল ব্যবহার করে এই বাঘাইড় মাছটি ধরেন।

শ্রমিকরা জানান, সকালে সীমান্তবর্তী মহানন্দা সুইচগেট বন্ধ করে দেয়। এতে নদীর পানি কমে যাওয়ায় ভরি জাল দিয়ে মাছ ধরতে যান ওই গ্রামের পাথর শ্রমিক জহিরুল ও আকতার। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ জহিরুলের পায়ে ওই বাঘাইড় মাছের টের পায়। এরপর সবার চেষ্টায় ভরি জালে ধরা পড়ে বাঘাইড়।

Advertisement

মাছটি বাড়িতে নিয়ে আসলে উৎসুক জনতা মাছটি একপলক দেখার জন্য ভিড় জমাতে থাকেন। পরে মাছটি জামাদার গ্রামে নিয়ে আসেন। সেখানে কেউ কেউ মোবাইলের মাধ্যমে মাছ কেনার বুকিং দেন। কিন্তু পাথর শ্রমিকদের ১৪ জনের দল বাঘাইড় মাছটি কেটে সমহারে ভাগ করে নেন। 

পাথর শ্রমিক জহিরুল জানান, মহানন্দা নদীতে এর আগেও বড় মাছ ধরেছি। তবে আজকেও বড় মাছ লাগার সঙ্গে সঙ্গেই আমি টের পাই। বড় মাছ ধরার আনন্দটাই আলাদা। বাঘাইড়টি পরে আমরা নিজেদের মাঝে ভাগ করে নিয়েছি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!