শনিবার জেলে সুনীল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে উপজেলার যমুনা নদী অংশ থেকে সিরাজগঞ্জের বেলকুচি এলাকার সুনীল নামে এক জেলের জালে আটকা পড়ে এই মাছটি।
জানা গেছে, শনিবার সকালে উপজেলার গোবিন্দাসী বাজারে বাঘাইড় মাছটি তোলা হয়। পরে বাজারে তোলা মাত্রই স্থানীয় উৎসুক জনতা মাছটি এক নজর দেখতে ভিড় জমায়। এ সময় মাছটি কেনার জন্য অনেক ক্রেতা দাম-দর করে। পরে দুপুরের দিকে মধুপুরের সাগর নামে এক ব্যবসায়ী বাঘাইড়টি ৭৫ হাজার টাকায় কিনে নেন।
.png)
বাঘাইড় মাছ ক্রেতা সাগর জানান, গোবিন্দাসী মাছ বাজারে অনেক লোকে ভিড় দেখে গিয়ে দেখি বিশাল আকৃতির বাঘাইড়। মাছটি দেখে কিনতে ইচ্ছে হলো। বিক্রেতা লাখ টাকা চাইলে পরে একপর্যায়ে ৫৫ কেজি ওজনের বাঘাইড়টি ৭৫ হাজার টাকা দিয়ে কিনে নেই।
জেলে সুনীল জানান, যমুনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকি। প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে আমরা কয়েকজন জেলে নদীতে জাল ফেলি। পরে রাতের শেষ ভাগে বাঘাইড় মাছটি জালে ধরা পড়ে। এত বড় বাঘাইড় মাছ এর আগে কখনো জালে ধরা পড়েনি।