জব্দ করা ওইসব জাল বিকালে উপজেলার শশীগঞ্জ স্লুইজঘাট এলাকায় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জানা যায়, তজুমদ্দিন উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ কর্মকর্তা আল-আমিনের নেতৃত্বে মৎস্য অফিসের একটি দল মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করেন। মেঘনা নদীর ভাসনভাঙার চর, চরমোজাম্মেল ও চরকা নপুর সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মা ইলিশ শিকারের জন্য নদীতে পাতা ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। তবে জাল রেখে দৌঁড়ে নদীর তীরের জঙ্গলে পালিয়ে যান জেলেরা। তাই কোনো জেলেকে আটক করতে পারেননি অভিযান পরিচালনাকারী দল।
.png)