বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কালমা ইউনিয়নের তোরাবগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- লালমোহন পৌরসভার ওয়েস্টার্ন পাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে শুভ (২৫) এবং কলেজপাড়া এলাকার জিয়াউল হকের ছেলে নাইম (৩২)। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
.png)
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় কালমা ইউনিয়নের তোরাবগঞ্জ এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় গাঁজাসহ শুভ এবং নাইমকে আটক করা হয়। বুধবার সকালে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।