ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৩, ৩০ অক্টোবর ২০২৩
হবিগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
দণ্ডপ্রাপ্ত লুকুছ মিয়া

হবিগঞ্জে আবু ছালেক মিয়া নামে এক যুবক হত্যা মামলায় লুকুছ মিয়া নামে এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৩টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. আজিজুল হক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত লুকুছ মিয়া জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মিজাজ মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১৫ নভেম্বর বিকেলে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের সময় আবু ছালেককে হত্যা করা হয়। এ ঘটনায় একই বছরের ১৮ নভেম্বর আবু ছালেকের আত্মীয় মুজিবুর রহমান বাদী হয়ে লুকুছ মিয়াসহ ৩০ জনকে আসামি করে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ আদালতে ৩০ জনকেই অভিযুক্ত করে চার্জশিট দেয়।

এ মামলায় আদালত সাক্ষ্য-গ্রহণ শেষে সোমবার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে দণ্ডপ্রাপ্ত লুকুছ মিয়াসহ আরো ২৩ আসামি উপস্থিত ছিলেন। বাকিরা বেকসুর খালাস পেয়েছেন। এছাড়া পাঁচ আসামি মারা গেছেন। আর বাকি দুই আসামি পলাতক রয়েছেন। তারাও খালাস পেয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!