ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে ট্রেন দুর্ঘটনা: ঘটনাস্থলে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৪, ২৬ অক্টোবর ২০২৩
ভৈরবে ট্রেন দুর্ঘটনা: ঘটনাস্থলে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনার ঘটনাস্থল পরিদর্শন করেছে রেল মন্ত্রণালয়ের রেলপথ বিভাগের তদন্ত দল। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সাত সদস্যের পরিদর্শন কমিটির সদস্যরা।

তদন্ত কমিটির আহ্বায়ক রেলপথ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (অডিট ও আইসিটি) হাসান মাহমুদ বলেন, দুর্ঘটনার পর মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির অংশ হিসেবে আমরা দুর্ঘটনাস্থলে পরিদর্শনে এসেছি। আমরা যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহ করছি। তথ্য সংগ্রহ করার পর এর সঙ্গে যারা জড়িত তাদের বক্তব্য গ্রহণ করব। প্রত্যেকটা বিষয়ে পর্যালোচনা করেই আমরা প্রতিবেদন প্রস্তুত করব। যথাসময়েই তদন্তের প্রতিবেদন জমা দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, সদস্য সচিব উপসচিব (প্রশাসন-৬) মো. তৌফিক ইমাম, সদস্য হিসেবে ছিলেন, বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (অপারেশন) এ এম সালাহ উদ্দীন, যুগ্ম মহাপরিচালক (মেকানিক্যাল) তাবাসসুম বিনতে ইসলাম, রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব (ভূমি) মোহাম্মদ হানিফ, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত সিসটিই (টেলিকম) সাহাদুজ্জামান এবং বাংলাদেশ রেলওয়ে হাসপাতালের ডিভিশনাল মেডিকেল অফিসার ডা. রিপন চন্দ দাস।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!