ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বড় ভাই সাদ্দাম। সোমবার রাত ৯টার দিকে সৌদি প্রবাসী সাদ্দাম হোসেনের ফ্লাইট ছিলো।
সোমবার (২৩ অক্টোবর) বিকেলে ভৈরবের জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় যাত্রীবাহী এগারসিন্ধুর ট্রেনকে ধাক্কা দেয় একটি মালবাহী ট্রেন। দুর্ঘটনায় ১৭ জনের লাশ উদ্ধার করা হয় এবং আহত হয় অর্ধশতাধিক।
.png)
নিহত আফজাল হোসেন ভৈরব উপজেলার আগানগর ইউপির রাধানগর গ্রামের আবদুল মান্নানের ছেলে। ঢাকা কলেজের মাস্টার্স পড়ুয়া আফজাল হোসেন ভৈরব আগানগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক।
জানা যায়, আফজাল হোসেনরা চার ভাই। বড় ভাই সাদ্দাম ও তার আরেক ছোট ভাই আরিফ সৌদিতে থাকেন। সাদ্দাম কিছুদিনের জন্য ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন। ছুটি শেষে সোমবার এগারসিন্ধুর ট্রেনে সৌদির উদ্দেশ্যে বিমানবন্দর যাচ্ছিলেন। রাত ৯টায় তার ফ্লাইট ছিল। বড় ভাইকে বিদায় দিতে গিয়েছিলেন আফজাল। কিন্তু ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। এতে তাদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, এটা খুবই মর্মান্তিক দুর্ঘটনা। এ পর্যন্ত দুর্ঘটনায় ১৭ জন মারা গেছে। নিহতদের পরিবারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা করে বরাদ্ধ দেয়া হয়েছে।