ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘূর্ণিঝড় হামুন: প্রভাব পড়েনি মোংলা বন্দরে 

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৪, ২৫ অক্টোবর ২০২৩
ঘূর্ণিঝড় হামুন: প্রভাব পড়েনি মোংলা বন্দরে 
ফাইল ফটো

সুন্দরবনসহ বাগেরহাটের মোংলার উপকূলীয় এলাকায় এর কোনো প্রভাব পড়েনি ঘূর্ণিঝড় হামুনের। ঘূর্ণিঝড়টি মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে দুর্বল অবস্থায় কক্সবাজার উপকূলে আঘাত হানে। শঙ্কা কেটে যাওয়ায় মোংলা সমুদ্র বন্দরে জারি থাকা ৫ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

এর আগে, মঙ্গলবার এই সমুদ্র বন্দরে ৫ নম্বর বিপদ সংকেত জারি করা হয়। ফলে সুন্দরবন উপকূলীয় মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছিল।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, ঘূর্ণিঝড় মোকাবিলায় একটি কন্ট্রোলরুম খোলা হলেও বন্দরে অবস্থানরত ১১টি বাণিজ্যিক জাহাজের কাজ বন্ধ রাখা হয়নি। কারণ ঝড়ের কোনো আলামত দেখা যায়নি।

Advertisement

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুন অর রশিদ বলেন, মঙ্গলবার রাত ১টার দিকে হামুন উপকূল অতিক্রম করে। এটি দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। মোংলা সমুদ্র বন্দরে ৫ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!