ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘূর্ণিঝড় হামুন: ১১৪ স্কুলে চসিকের আশ্রয়কেন্দ্র

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৭, ২৪ অক্টোবর ২০২৩
ঘূর্ণিঝড় হামুন: ১১৪ স্কুলে চসিকের আশ্রয়কেন্দ্র
ফাইল ফটো

চট্টগ্রাম নগরের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষদের নিরাপদে সরিয়ে নিতে নিজেদের পরিচালিত ৮১টি’সহ মোট ১১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

এছাড়া দামপাড়া এলাকার চসিকের বিদ্যুৎ বিভাগে চালু করা হয়েছে কন্ট্রোল রুম (+৮৮০২৩৩৩৩৫৩৬৪৯)। যেখান থেকে ২৪ ঘণ্টা সেবা পাবেন নগরবাসী।

মঙ্গলবার দামপাড়ায় চসিকের বিদ্যুৎ উপ-বিভাগস্থ কার্যালয়ে এক জরুরি সভা থেকে ঘূর্ণিঝড় হামুনের বিপদ এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা জনগণকে দ্রুত কাছের আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানান চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এ সময় প্রতিটি ওয়ার্ডের ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা মানুষদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে কাউন্সিলরদের নির্দেশ দেন মেয়র। দুপুর থেকে মেয়রের নির্দেশে রেডক্রিসেন্টের সহযোগিতায় উপকূলীয় ওয়ার্ডগুলোতে মাইকিং শুরু করেন চসিকের কর্মীরা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!