আর রাতের মধ্যেই ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে। এজন্য কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বরের পরিবর্তে ৭ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। বিকেল ৩টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল ঘূর্ণিঝড়টি।
মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-১২) বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে।
.png)
ঘূর্ণিঝড়টি গতি বাড়িয়ে বাংলাদেশের স্থলভাগের দিকে এগিয়ে আসছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।
ঘূর্ণিঝড় হামুন গতি বাড়িয়ে বাংলাদেশের স্থলভাগের দিকে এগিয়ে আসছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।