ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নান্দাইলে ট্রাকের ধাক্কায় মামি-ভাগনে নিহত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৩, ২০ অক্টোবর ২০২৩
নান্দাইলে ট্রাকের ধাক্কায় মামি-ভাগনে নিহত
প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অটোরিকশায় ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাউয়ারগাতী নামক স্থানে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে হৃদয় (২২) এবং একই বাড়ির নুরুল ইসলামের মেয়ে শামসুন্নাহার (৪০)। সম্পর্কে তারা মামি-ভাগনে। 

জানা যায়, সন্ধ্যায় কিশোরগঞ্জ থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে নান্দাইলে যাচ্ছিল। পথে কাউয়ারগাতী এলাকায় পৌঁছালে মহাসড়কের পাশে রাখা বালুর স্তূপ পাশ কাটতে গিয়ে অটোরিকশাটি মহাসড়কের মাঝখানে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

Advertisement

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নান্দাইল হাইওয়ে থানার ওসি শফিউর রহমান। তিনি জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!