ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা, ভ্যানচালক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪০, ১৮ অক্টোবর ২০২৩
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা, ভ্যানচালক নিহত
ফাইল ছবি

সাতক্ষীরার দেবহাটায় ট্রাকের পেছনে ধাক্কায় শিমুল গাজী (২৬) নামে এক ইঞ্জিনভ্যান চালক নিহত হয়েছেন।

নিহত শিমুল গাজী সাতক্ষীরা সদরের ধলবাড়িয়া গ্রামের আব্দুল গফফারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে একটি ট্রাক কালীগঞ্জের দিকে যাচ্ছিল। ট্রাকটি দেবহাটার পারুলিয়া বালিকা বিদ্যালয়ের সামনে আসলে একটি র‌্যালি যাওয়ার কারণে ট্রাকটি ধীর গতিতে চলছিল। এ সময় একটি ইঞ্জিনভ্যানের চালক পেছন থেকে এসে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ইঞ্জিনভ্যান চালক শিমুল ঘটনাস্থলে মারা যান।

Advertisement

পরে উক্ত ট্রাকচালক ও স্থানীয়রা শিমুলকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবহাটা থানার ওসি বাবুল আক্তার জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশটি হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!