মৃত দুলালি পার্বতীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম নগর মহল্লার মাহাফুজের স্ত্রী।
স্থানীয়রা জানান, দুলালি দীর্ঘদিন ধরে বিষাদগ্রস্ত ছিলেন। বৃহস্পতিবার দুপুরের পর বাড়িতে কেউ না থাকায় নিজ ঘরের ফ্যানে সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এক শিক্ষার্থী জানালা দিয়ে তাকে ঝুলতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত বলেন, বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।