ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই নৌকার সংঘর্ষে নিখোঁজ জেলে, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৩, ১৮ অক্টোবর ২০২৩
দুই নৌকার সংঘর্ষে নিখোঁজ জেলে, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলীতে দুই মাছ ধরা নৌকার সংঘর্ষে কাঞ্চন মিয়া (৪২) নামে এক জেলে নিখোঁজ হন। এর প্রায় পাঁচ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃত কাঞ্চন মিয়া উপজেলার জারইতলার সাধনপুর গ্রামের মহিস মিয়ার ছেলে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

Advertisement

তিনি জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে হাওর থেকে মাছ ধরা শেষে উপজেলার রোদার পুড্ডা এলাকায় দুই নৌকার সংঘর্ষে পানিতে পড়ে জেলে কাঞ্চন মিয়া নিখোঁজ হন। এ সময় আহত হন আরও এক জেলে। ঘটনার পর থেকেই কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে প্রায় পাঁচ ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলের কাছাকাছি স্থান থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!