ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে ৪ জেলেকে অর্থদণ্ড, এতিমখানায় গেল মাছ

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৮, ১৮ অক্টোবর ২০২৩
লালমোহনে ৪ জেলেকে অর্থদণ্ড, এতিমখানায় গেল মাছ
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহনের তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে চার জেলেকে আটক করা হয়েছে।

পরে মঙ্গলবার রাতে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান-মাহমুদ-ডালিম।

অর্থ দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. কবির, মো. লিটন, মো. সিরাজ এবং মো. মোস্তফা। তারা সবাই উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

Advertisement

এছাড়া অভিযানকালে জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় এবং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: লালমোহন
লিংক সফলভাবে কপি হয়েছে!