তাদের স্বীকারোক্তি মতে, নিহতের কাছ থেকে নেয়া ইজিবাইক বিক্রির সঙ্গে জড়িত আরো ২ সদস্যকে শার্শা বাগআচড়া ময়ুরী সিনেমা হলের সামনে থেকে গ্রেফতার করেন যশোর গোয়েন্দা শাখার পুলিশ সদস্যরা (ডিবি)।
আসামিরা হলেন, বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের লিটন আলীর ছেলে শামিম হোসেন (২০) গয়ড়া গ্রামের সওদাগর আলির ছেলে আশরাফুল আলম রাব্বি (১৯), ইসমাইল হোসেন বার্মার ছেলে আজম হোসেন (২০) ও শার্শা থানার রাড়িপুকুর গ্রামের রবিউল ইসলামের ছেলে জাহাঙ্গীর কবির (৩০)।
.png)
যশোর গোয়েন্দা শাখার ওসি রুপন কুমার সরকার জানান, প্রাথমিক তদন্তে জানা যায়, মাদক ক্রয়/বিক্রয়ের দেনা-পাওনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে পূর্ব পরিকল্পিতভাবে ইজিবাইকচালক সজিবকে হত্যা করা হয়।
উল্লেখ্য, ১৮ অক্টোবর বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা সাকিনস্থ গয়ড়া টু খড়িডাঙ্গাগামী কাঁচা রাস্তার পার্শ্বে ছকোর খালে জনৈক তরিকুল ঢালীর জমি থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। সংবাদ পেয়ে একই থানার গয়ড়া গ্রামের জনৈক সহিদ গাজী ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত মরদেহের পরিচয় তার বড় ছেলে সজীব গাজি (১৯) নিশ্চিত করেন। পরে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করলে সেটি রুজু হয়।