ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শীতলক্ষ্যায় ৫ নৌযানকে ২ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৪, ১৯ অক্টোবর ২০২৩
শীতলক্ষ্যায় ৫ নৌযানকে ২ লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে চলাচলরত ৫টি নৌযানকে এক লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার শীতলক্ষ্যা নদীর নবীগঞ্জ খেয়াঘাট থেকে আকিজ সিমেন্ট এলাকা পর্যন্ত এ অভিযান চালান। 

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক বাবু লাল বৈদ্য।

Advertisement

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিটনেসবিহীন ও অবৈধ নৌযান চলাচল বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নৌপথে প্রতিবন্ধকতা সৃষ্টি, রুট পারমিট না থাকা, সার্ভে সনদ, রেজিস্ট্রেশন সনদ, জীবন রক্ষাকারী সরঞ্জাম, মাস্টার, সুকানি, ড্রাইভার, গ্রিজার না থাকায় এমভি সুমন-৮ জাহাজকে ২৫ হাজার টাকা, এমভি ইয়াসিন নিশাত জাহাজকে ৬০ হাজার টাকা, এমভি সাহেরা অ্যান্ড মুনতাহা নামে জাহাজকে ১০ হাজার টাকা, এমভি আকিজ লজিস্টিক-১৮ জাহাজকে ৫০ হাজার টাকা ও এমভি আকিজ লজিস্টিক-১৬ জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!