ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রং নিয়ে রংবাজি, ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা  

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৬, ১৭ অক্টোবর ২০২৩
রং নিয়ে রংবাজি, ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা  
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে একটি নামকরা রং কোম্পানির নাম নকল করে ভেজাল রং তৈরি ও বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।  

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুুপুরে কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন নবী হার্ডওয়ার স্টোরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এ সময় ১৬টি রং ভর্তি ড্রাম উদ্ধার করে ধ্বংস করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম রকিব উন নবী।  তিনি নবী হার্ডওয়ার স্টোরের স্বত্বাধিকারী 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রণি জানান, নবী হার্ডওয়্যার স্টোর এর স্বত্বাধিকারী রকিবুন নবীর প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার বিষয়ক অভিযান চালানো হয়। এ সময় বার্জার কোম্পানির নাম দেওয়া নকল ওয়েদারকোট, ইজি ক্লিন, এন্টিড্রার্ট, ওয়াটার সিলার, এসপিডি ও ওয়ালপাট্টি নামক নকল ১৬টি রং ভর্তি ড্রাম পাওয়া যায়। 

Advertisement

তিনি জানান, বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে নকল রং, উৎপাদন, মজুদ এবং বিক্রি করার অপরাধে নবী হার্ডওয়ার স্টোরকে ১ লাখ টাকা জরিমানা আদায় ও নকল উদ্ধারাকৃত রং ধ্বংস করা হয়। নবী হার্ডওয়্যার স্টোরের মালিক রকিব উন নবী ভবিষ্যতে আর এ জাতীয় কাজ করবেন না বেল মুচলেকা দেন।

স্থানীয়রা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই এই অসাধু ব্যবসায়ী নকল রং, উৎপাদন মজুদ এবং বাজারজাত করে আসছিলেন।  

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রণি জানান, ভবিষ্যতেও অধিদফতরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!