ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চলন্ত প্রাইভেটকার উল্টে গেল সেতুতে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৮, ১৮ অক্টোবর ২০২৩
চলন্ত প্রাইভেটকার উল্টে গেল সেতুতে
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সেতুর ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে একটি প্রাইভেটকার উল্টে গেছে। তবে, এ ঘটনায় নিহতের ঘটনা না ঘটলেও আহত হয়েছেন একজন।

বুধবার দুপুরে দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুতে এ ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরিফুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িটি উল্টে যায় এবং চালক কিছুটা আহত হন। এ ঘটনায় তেমন বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। আমরা গাড়িটি আপাতত আটক রেখেছি। বর্তমান সেতুতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!