ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাপাসিয়ায় সাজাপ্রাপ্ত ৬ আসামি গ্রেফতার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১৭, ১৭ অক্টোবর ২০২৩
কাপাসিয়ায় সাজাপ্রাপ্ত ৬ আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে সাজাপ্রাপ্ত ৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ওসি মো. আবুবকর মিয়া।

এর আগে, গত ১৬ ও ১৭ অক্টোবর বিশেষ অভিযান চালিয়ে ওই আসামিদের গ্রেফতার করে পুলিশ। 

Advertisement

গ্রেফতারকৃতরা হলেন, দুলর্ভপুর গ্রামের মৃত ইনছ আলী ছেলে আবুল হোসেন, কামড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম মানিক, কালিয়াব গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম, বীর উজলী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শরীফ হোসেন, মামুরদী গ্রামের নিখিল মন্ডলের ছেলে, তাপস মন্ডল। এছাড়া নিয়মিত মামলার ১ আসামিকে গ্রেফতার করা হয়। পুলিশ গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!