ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রবাসী স্বামী পছন্দ না হওয়ায় গায়ে হলুদের শাড়িতে নববধূর ফাঁস

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪১, ১৭ অক্টোবর ২০২৩
প্রবাসী স্বামী পছন্দ না হওয়ায় গায়ে হলুদের শাড়িতে নববধূর ফাঁস
মৃতের বাড়িতে উৎসুক জনতা- ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের বেলকুচিতে নিপা খাতুন (১৯) নামে এক নববধূ শ্বশুরবাড়িতে আসার পরদিনই বিয়ের গায়ে হলুদের শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার ভাঙ্গাবাড়ি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত নিপা বেলকুচি পৌর এলাকার চালা উত্তরপাড়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে ও ভাঙ্গাবাড়ি দক্ষিণপাড়া গ্রামের প্রবাসী আরিফ হোসেনের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের তালুকদার জানান, প্রায় পাঁচ মাস আগে পারিবারিকভাবে আরিফের সঙ্গে নিপার বিয়ে হয়। বিয়ের পর স্বামীকে তিনি খুব একটা পছন্দ করতেন না। তাই তিনি বাবার বাড়িতে থাকতেন। সোমবার আনুষ্ঠানিকভাবে নিপার স্বামী ও তার পরিবারের লোকজন নববধূকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে নিয়ে আসেন।

Advertisement

তিনি আরো জানান, আজ দুপুর ১২টার দিকে নিপার স্বামী ঘর থেকে বের হয়ে গেলেই নিপা ঘরের দরজা লাগিয়ে দেন। তখন নিপার বোনের স্বামীও এই বাড়িতে উপস্থিত ছিলেন। এরপর তাকে ঘরের দরজা খুলতে বললে তিনি আর কোনো সাড়া দেননি। পরবর্তীতে এলাকার লোকজন এসে ঘরের দরজা ভেঙে দেখেন তিনি শয়নকক্ষের আড়ার সঙ্গে তার পরিহিত গায়ে হলুদের শাড়ি দিয়ে ফাঁস নিয়েছেন। পরে থানায় খবর দেওয়া হয়।

বেলকুচি থানার ওসি আনিছুর রহমান বলেন, গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!