ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধান ক্ষেতে মিলল ভ্যানচালকের হাত-মুখ বাঁধা মরদেহ

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৮, ১৭ অক্টোবর ২০২৩
ধান ক্ষেতে মিলল ভ্যানচালকের হাত-মুখ বাঁধা মরদেহ
মরদেহ উদ্ধার- ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ধান ক্ষেত থেকে মেহেদুল ইসলাম নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের ডাঙ্গাগ্রামের রাস্তার পাশের একটি ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মেহেদুল ইসলাম একই ইউনিয়নের আব্দুল্লাপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।

সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাত হোসেন জানান, ভোরে স্থানীয়রা রাস্তার পাশের ধান ক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

Advertisement

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, নিহতের দুই হাত-পা সাদা রশি দিয়ে বাঁধা ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!