মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা শহরের পাওয়ার হাউজ রোডে জয় রেফ্রিজারেশন দোকানে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মোফাসসিল, ইসরাফিল ও মোহাম্মদ আরমান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, দুপুরে জেলা শহরের পাওয়ার হাউজ রোডে জয় রেফ্রিজারেশন দোকানে ঝালাইয়ের করার সময় ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরিত হয়ে আগুন লাগে। এতে তিনজন কর্মচারী দগ্ধ হন। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ এবং দগ্ধদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
.png)