রোববার দিবাগত রাত ২টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের বাজারে ওয়াবদা গেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রিপন আবাইপুর ইউনিয়নে ৭নং ইউনিয়নের ইউপি সদস্য ছিলেন। তিনি একই ইউনিয়নের নীল গ্রামের বাসিন্দা।
.png)
স্থানীয়দের বরাত দিয়ে শৈলকুপা থানার ওসি ঠাকুর দাস মণ্ডল জানান, আধিপত্য বিস্তার নিয়ে ইউপি সদস্য রিপনের সঙ্গে এলাকার একটি গ্রুপের দ্বন্দ্ব ছিল। এ নিয়ে রাত ২টার দিকে উপজেলার আবাইপুর ইউনিয়নের বাজারে ওয়াবদা গেটের সামনে প্রতিপক্ষরা রিপনকে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়।
পরে ওই ইউপি সদস্যকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে রাত ৩টার দিকে সেখানে তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।