ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৩০০ টাকার ভাগাভাগি নিয়ে তরুণকে কুপিয়ে হত্যা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৮, ৩ অক্টোবর ২০২৩
৩০০ টাকার ভাগাভাগি নিয়ে তরুণকে কুপিয়ে হত্যা
ফাইল ফটো

গাজীপুর মহানগরের বাসন থানাধীন ডেকেরচালায় আরিফ হোসেন নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছেন আরেক তরুণ। সোমবার রাত ১১টার দিকে ৩০০ টাকার ভাগভাটোয়ারা নিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

নিহত আরিফ গাজীপুরের কাপাসিয়া উপজেলার জামাদিগ্রামের আবদুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের ডেকেরচালা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন আরিফ হোসেন। সোমবার রাতে ঐ এলাকায় তার সহযোগী এক তরুণের সঙ্গে ৩০০ টাকার ভাগাভাগি নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঐ তরুণ চাপাতি দিয়ে আরিফকে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যান।

Advertisement

এ সময় স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আরিফকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

বাসন থানার ওসি আবু সিদ্দিক বলেন, নিহত আরিফ ও পালিয়ে যাওয়া ব্যক্তি ছিনতাই ও মাদকের সঙ্গে জড়িত। ধারণা করা হচ্ছে- মাদক অথবা ছিনতাই করা ৩০০ টাকার ভাগভাটোয়ারা নিয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। হত্যাকাণ্ডের বিষয়ে মামলা ও জড়িত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!