ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশায় গাঁজা পাচারকালে সাইফুল ইসলাম জয় নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১০টার দিকে কসবা পৌর শহরের তালতলা ব্রিজের ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম জয় কসবা পৌর শহরের আড়াইবাড়ি এলাকার মো. গোলাম মোস্তফার ছেলে।
কসবা থানার ওসি মো.মহিউদ্দিন জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কসবা পৌর শহরের তালতলা ব্রিজের ওপর অভিযান চালানো হয়। এ সময় অটোরিকশাসহ জয়কে গ্রেফতার করা হয়। পরে অটোরিকশা তল্লাশি করে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।