ভোলার চরফ্যাসন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর নিউটন গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো- ওই গ্রামের মাসুদ সিকদারের ১০ বছরের মেয়ে মারিয়া ও মনির সিকদারের দুই বছরের ছেলে আনাছ। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।
বিষয়টি নিশ্চিত করেছেন চরফ্যাসন থানার এসআই মো. ইয়াছিন পাইক।
.png)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারজানা তারিন জানান, স্বজনরা মারিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনেন। আনাছ ও ইলিয়াছের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের অন্য হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। সেখানে নেয়ার পথে আনাছ মারা যায়। ইলিয়াছের অবস্থাও আশঙ্কাজনক।
চরফ্যাসন থানার ওসি মো. শাখাওয়াত হোসেন বলেন, মরদেহে আঘাতের কোনো ধরনের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।