ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বর্ণের দোকানে ডাকাতি-ব্যবসায়ীকে হত্যা, মূল পরিকল্পনাকারী গ্রেফতার

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৪, ৮ অক্টোবর ২০২৩
স্বর্ণের দোকানে ডাকাতি-ব্যবসায়ীকে হত্যা, মূল পরিকল্পনাকারী গ্রেফতার
ছবিতে অর্জুন চন্দ্র ভাদুড়ী

ফেনীর সোনাগাজী উপজেলার জমাদার বাজারে স্বর্ণের দোকানে ডাকাতি ও স্বর্ণ ব্যবসায়ী অর্জুন চন্দ্র ভাদুড়ীকে কুপিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী আসামি দুলাল চৌধুরীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, চাঞ্চল্যকর এ মামলার পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাব ব্যাপক গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত করে। একপর্যায়ে রাজধানীর কদমতলী থানার জুরাইন এলাকা থেকে দুলাল চৌধুরীকে (৪২) শনিবার রাতে গ্রেফতার করা হয়। দুলাল সোনাগাজীর চর সাহাভিকারী এলাকার আবদুস সালাম চৌধুরীর ছেলে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোকান থেকে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার বিভিন্ন স্থানে বিক্রি করেন বলে স্বীকার করেছেন। মামলার পর গ্রেফতার এড়ানোর জন্য ঢাকাসহ বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। এর আগে, ২০২২ সালে ঢাকা জেলায় অন্য একটি ডাকাতির মামলায় দেড় মাস কারাভোগ করেন বলে স্বীকারোক্তিতে জানান দুলাল।

Advertisement

প্রসঙ্গত, ২০২২ সালের ৩০ অক্টোবর দুর্বৃত্তরা অর্জুন চন্দ্র ভাদুড়ীকে কুপিয়ে দোকান থেকে ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে। পরবর্তীতে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে অর্জুন ভাদুড়ী মারা যান। এ ঘটনায় তার জামাতা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। আলোচিত এ মামলায় পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার দক্ষিণ ভেচকি গ্রামের ইউসুফ মালের ছেলে মো. রাকিব (২০) ও মৃত আবদুল কুদ্দুস মালের ছেলে মো. আয়নাল মালকে (৩২) গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ডাকাতি ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!