ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডাকাতির প্রস্তুতিকালে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৭

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৭, ১৭ সেপ্টেম্বর ২০২৩
ডাকাতির প্রস্তুতিকালে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৭
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশালের মুলাদীতে হত্যা মামলার আসামিসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

রোববার বেলা ১১টার দিকে বরিশাল পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন- মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের চর কমিশনার গ্ৰামের আবুল কালাম সরদারের দুই ছেলে কামাল সরদার ও জামাল সরদার, একই এলাকার মুজাহার সরদারের ছেলে মানিক সরদার, ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর গ্ৰামের আলম মীর, মাসুম সরদার, জুয়েল বেপারী ও মেহেদী হাসান।

Advertisement

পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম জানান, ১৬ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় হত্যা মামলার আসামি রাজীব চৌধুরী পুলিশের উপস্থিতি টের পেয়ে দলবল নিয়ে গুলিবর্ষণ করে। পরে আত্মরক্ষার্থে পুলিশও গুলিবর্ষণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুলিশ তাদের ঘিরে ফেলে। এ সময় একটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ রাজীবকে গ্ৰেফতার করা হয়। একই সময় ঘরের অন্য পাশ থেকে আরো একজন সন্ত্রাসীকে আরেকটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ গ্ৰেফতার করা হয়। ঘরের মধ্যে থেকে পালানোর চেষ্টাকালে আরো চারজনকে গ্ৰেফতার করে পুলিশ।

তিনি আরো বলেন, তাদের অবস্থানরত টিনের ঘর তল্লাশি করে দুটি দেশীয় পাইপগান, ছয়টি কার্তুজ, তিনটি গুলির খোসা, তিনটি স্প্রিংযুক্ত এসএস স্টিলের চিকন রড, তিনটি লোহার তৈরি রামদা, চারটি কিরিচ উদ্ধার করা হয়। তারা দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এজন্য তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!