ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদরাসাছাত্রীকে ধর্ষণ: গ্রেফতার শিক্ষক বললেন ‘শয়তান করিয়েছে’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৯, ১৭ সেপ্টেম্বর ২০২৩
মাদরাসাছাত্রীকে ধর্ষণ: গ্রেফতার শিক্ষক বললেন ‘শয়তান করিয়েছে’
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জান্নাতে যাওয়ার প্রলোভন দেখিয়ে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। তবে ওই শিক্ষকের দাবি, ‘শয়তানের প্ররোচনায়’ পড়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেছেন।

গ্রেফতারকৃত মাদরাসা শিক্ষক মাওলানা মো. শিহাব উদ্দিন হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সালেহ আহম্মদের ছেলে। তিনি নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের শ্যামপুর জামিয়া ইসলামিয়া তালিমুন্নেছা মদিনাতুল উলুম মহিলা মাদরাসার শিক্ষক।

মামলার এজাহারে ভুক্তভোগীর মা উল্লেখ করেন, মাদরাসার শিক্ষক শিহাব উদ্দিন দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু শিক্ষকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক সপ্তাহ আগে জোরপূর্বক মাদরাসা কক্ষে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ করেন। এরপর ‘জান্নাতের প্রলোভন দেখিয়ে’ শুক্রবার আবারো ধর্ষণ করেন। পরে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা শুক্রবার রাতে নাসিরনগর থানায় ধর্ষণের অভিযোগ এনে শিহাবকে প্রধান আসামি করে মামলা করেন। ওই মামলায় শনিবার অভিযান চালিয়ে পাশের হবিগঞ্জ জেলার লাখাই থানা এলাকা থেকে মাদরাসা শিক্ষক শিহাবকে গ্রেফতার করে পুলিশ।

নাসিরনগর থানার ওসি সোহাগ রানা বলেন, ছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন ওই শিক্ষক। তার দাবি ‘শয়তানের প্ররোচনায়’ পড়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেছেন তিনি। এরপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!