গ্রেফতারকৃত সুজন ওই মহল্লার আফজাল মিয়ার ছেলে। বিকেলে সুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী শহরের গড়কান্দা মহল্লায় শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে সুজন মিয়া তার নিজস্ব অটোবাইকে করে ভারতীয় মদ নিয়ে অটোবাইকের হেডলাইট বন্ধ করে চালিয়ে আসছিলেন। এ সময় পৌর শহরের টহলরত পুলিশের সন্দেহ হলে সুজনকে চ্যালেঞ্জ করে তার অটোবাইক তল্লাশি করা হয়। তল্লাশিকালে সুজনের অটোবাইক থেকে ব্যাগভর্তি ১২ বোতল ভারতীয় রয়েল স্টেজ মদ জব্দ করা হয়। পরে অটোবাইক ও মদসহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
.png)
নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার গ্রেফতারকৃত সুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।