রোববার দুপুরে র্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার আফসান-আল-আলমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ (খায়স্তপাড়া) এলাকার উছমান উল্লাহর ছেলে ছাবিদুর রহমান, একই উপজেলার পশ্চিমবাগ ধানআটি এলাকার আব্দুল হাসিমের ছেলে রুবেল মিয়া, লাখাই উপজেলার সজনগ্রাম এলাকার শহিদুল্লাহর ছেলে মোস্তফা বাবু, বানিয়াচং উপজেলার বানিয়াচং আদমকানি এলাকার শামা মিয়ার ছেলে সাইফুল সুমন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বাগদিয়া এলাকার আব্দুল আউয়ালের ছেলে বাবুল মিয়া, বাবুল মিয়ার ছোট ভাই চুনু মিয়া, একই উপজেলার কৈচাপাড়া এলাকার তাজুল ইসলামের ছেলে রাষ্টু মিয়া এবং সোনামুড়া এলাকার সাসছুদ্দিন চৌধুরীর ছেলে সুমন মিয়া।
.png)
র্যাব জানায়, শনিবার রাত ২দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মাগুরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে আটজনকে গ্রেফতার করে র্যাব। পরে তাদের কাছ থেকে দুইটি রাম দা, একটি ছুরি, একটি লোহার পাত, আটটি মোবাইল ফোন এবং নগদ নয় হাজার ৮০২ টাকা উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।