রোববার সকাল ১০টার দিকে মেঘনা নদীর ষাটনল লঞ্চঘাটের সামনে গাজী বাড়ি এলাকা থেকে সাব্বিরের মরদেহটি উদ্ধার করে নৌ-বাহিনীর উদ্ধারকারী দল। এর আগে, সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুরের মতলব উপজেলার ষাটনল এলাকায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় জান্নাতুল মারওয়া নামে ৮ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিখোঁজরা হলো- মফিজুলের দুই মেয়ে জান্নাতুল মাওয়া (৬), জান্নাতুল ফেরদৌস সাফা (৩) ও সাব্বিরের ছেলে ইমাত (২)। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
.png)
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ অঞ্চলের উপ-পরিচালক ওবায়দুল করিম জানান, উত্তাল মেঘনায় তীব্র স্রোত রয়েছে এবং পানির গভীরতা অনেক বেশি। এ কারণে উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে।