শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া ঘাটের নিকটবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. আসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর কতজন নিখোঁজ রয়েছেন তা আমরা এখনো নিশ্চিত নই। তবে ৫-৬ জন হতে পারে।
.png)
স্থানীয় প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক আমির জানান, একটি ট্রলারে করে তারা নদীতে বেড়াতে এসেছিলেন। সন্ধ্যার পর একটি বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়। সঙ্গে সঙ্গে ঘাট থেকে দুটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে।
নারায়ণগঞ্জের কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস জানান, এ ঘটনায় এখনো নিখোঁজ আছে, মারোয়া (৮), সাব্বির হোসেন (৪০), রিমাদ হোসেন (২), সুমনা আক্তার (২), মাওয়া (৬) ও সাফা (৪)।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আছে। তবে রাতের বেলায় উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব নয়। আগামীকাল সকালে উদ্ধার অভিযান শুরু হবে।