শনিবার সাড়ে রাত ৮টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাত সাতজন যাত্রীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। এর মধ্যে দুইজন শিশু, দুইজন নারী রয়েছে।
আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অন্তত ১৫জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
.png)
পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, সিরাজদিখান থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি পদ্মা সেতু ও সেতার আমপাশ দিনভর ঘুরে আবার সিরাজদিখানে ফিরছিল। পথিমধ্যে বালুবাহী জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ট্রলারে বেশ কয়েকজন শিশু ও নারী ছিল। স্থানীয় লোকজন যাত্রীদের উদ্ধার করে।