ঘটনার পর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। ওই গৃহবধূর পিতা গালুয়ার গ্রামের বাসিন্দা নাসির খান বাদী হয়ে জামাতা রফিকের নামে রাজাপুর থানায় মামলা দায়ের করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) রাজাপুর থানার এসআই পলাশ জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামী রফিক তার স্ত্রী নাসরিনকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। এ কারণে বসতঘরের সুপারি গাছের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়া আত্মহত্যা করেন তিনি। তাদের ৪ বছর বয়সী একটা ছেলে আছে। শনিবার সকালে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়।
.png)