শুক্রবার বিকেলে সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গরংগল এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন ডিবি পুলিশের এসআই সুবর্ন চন্দ্র দে।
ঝালকাঠি ডিবি পুলিশের ওসি মো. মনিরুজ্জামান মনির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০টি ইয়াবাসহ তপন কুমার দাস ওরফে তপুকে আটক করা হয়। এ ঘটনায় রাতেই তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন ডিবি পুলিশের এসআই সুবর্ন চন্দ্র দে। পরে তাকে সদর থানায় হস্তান্তর করেছে ডিবি পুলিশ।
.png)