গ্রেফতার মো. কাউছার মিয়া (১৯) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সাগরতলা এলাকার সেলিম মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, শুক্রবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বায়েক ইউপির সাগরতলা এলাকার ওবায়দুর মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে কাউছার মিয়াকে গ্রেফতার করা হয়। পরে ওবায়দুর মিয়ার বসতঘরের আলমারি ও রান্নাঘরের মাটির নিচ থেকে ৪৪ বোতল বিয়ার ও ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
.png)