ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মদ্যপ ছেলেকে কুপিয়ে খুন করলো বাবা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৬, ৩ অক্টোবর ২০২৩
মদ্যপ ছেলেকে কুপিয়ে খুন করলো বাবা
ছবি: সংগৃহীত

মদ্যপ ছেলের জ্বালায় অতিষ্ঠ হয়ে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করলেন বাবা। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির মহকুমার মাটিগাড়া সংলগ্ন নিচিন্দপুর চা বাগান এলাকায়। ইতোমধ্যেই অভিযুক্ত ওই বাবাকে গ্রেফতার করেছে মাটিগাড়া থানার পুলিশ। নিহত ওই তরুণের নাম বিশাল শবর, বয়স ৩০ বছর। 

জানা গেছে, রোববার রাতে প্রতিদিনের মতোই বিশাল বাড়িতে মদ্যপ অবস্থায় ঢুকে স্ত্রী ও বাবা-মাকে মারধর করতে থাকেন। সে সময় বিশালের বাবা কুতানু শবর (৫৫) বিশালকে কুড়াল দিয়ে গলায় কোপ দেন। কুড়ালের আঘাতে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে বিশাল।

পাড়া প্রতিবেশীরা সঙ্গে সঙ্গেই মাটিগাড়া থানায় খবর দেন। ঘটনাস্থলে মাটিগাড়া থানার পুলিশ এসে বিশালকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা দেন। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণেই মৃত্যু হয়েছে বিশালের।

Advertisement

শিলিগুড়ির মাটিগড়া থানার পুলিশ জানিয়েছে, বিশালের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাদের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জেরেই এই খুন। বিশালের বাবা কুতানু শবরকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!