এর আগে, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে পৌর শহরের কাচারিপাড়া মহল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কাচারিপাড়া মহল্লার শান্তি চন্দ্র মন্ডলের পুত্র সাগর চন্দ্র মন্ডল (২০) ও একই মহল্লার রতন সুত্রধরের পুত্র রাতুল সুত্রধর (১৯)।
.png)
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে পৌরসভার কাচারিপাড়া মহল্লায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই মহল্লার সাগর ও রাতুল নামের দুই যুবককে ৫ বোতল ভারতীয় মদসহ আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে পলাতক মাদক ব্যবসায়ী উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের ছালুয়াতলা এলাকার মরাখালি গ্রামের বাসিন্দা মৃত মৃত্যুঞ্জয়ের পুত্র ভজনের (২৮) বসতবাড়ির গোয়ালঘর থেকে আরো ৪৩ বোতল মদ উদ্ধার করে পুলিশ।
নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল হক জানান, গ্রেফতার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করে বুধবার শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।