শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশ। এর আগে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজিবপুর বটতলা মোড়ে রৌমারী থেকে ঢাকাগামী বাস তল্লাশি করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ইজলামারী গ্রামের নুরুল আমিন ও গুচ্ছগ্রামের শিপন মিয়া।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজিবপুর বটতলা মোড়ে রৌমারী থেকে ঢাকাগামী বাস তল্লাশি করে রাজিবপুর থানা পুলিশের একটি দল। এ সময় ১০ বোতল বিদেশি মদসহ নুরুল আমিন ও শিপন মিয়াকে গ্রেফতার করা হয়।
.png)
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।