মৃত হাজতি রতন মিয়া (৪৫) গাজীপুর মহানগরীর টঙ্গী ব্যাংকের মাঠ এলাকার সিরাজুল মৃধার ছেলে। তিনি টঙ্গী থানার একটি মাদক মামলায় কারাগারে বন্দি ছিলেন।
কারা সূত্রে জানা যায়, শনিবার সকাল পৌনে ৮টার দিকে বন্দি রতন মিয়া কারাগারের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে হাসপাতালের চিকিৎসক চিকিৎসা শেষে সকাল সোয়া ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
.png)
কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার আমিরুল ইসলাম (ভারপ্রাপ্ত) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকালে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়লে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ১০টার দিকে তিনি মৃতু্বরণ করেন। তিনি টঙ্গী পূর্ব থানার এক মাদক মামলায় গ্রেফতার হলে গত ২৩ সেপ্টেম্বর গাজীপুর জেলা কারাগার থেকে কাশিমপুর কারাগারে আনা হয়। তার হাজতি নং-১৭০৫/২৩। কারাবিধি শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।