বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার শাহজাহান আহমেদ।
মৃত কছিমন (৪৫) জামালপুর সদর থানার গোপালপুর এলাকার লোকমান হোসেনের স্ত্রী। তার বিরুদ্ধে জামালপুর থানায় একটি মামলা ছিল। ওই মামলায় তিনি কাশিমপুর মহিলা কারাগারে বন্দি ছিলেন।
.png)
ভারপ্রাপ্ত জেল সুপার বলেন, শুক্রবার সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কছিরন। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিকেল ৩টার দিকে চিকিৎসক কছিরনকে মৃত ঘোষণা করেন। কারাবিধি শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।