ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালীগঞ্জে বিসিএসে সুপারিশপ্রাপ্তদের সঙ্গে প্রশাসনের শুভেচ্ছা বিনিময়

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৯, ৩১ আগস্ট ২০২৩
কালীগঞ্জে বিসিএসে সুপারিশপ্রাপ্তদের সঙ্গে প্রশাসনের শুভেচ্ছা বিনিময়
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কালীগঞ্জে ৪১তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত স্থানীয় ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ শুভেচ্ছা বিনিময় করা হয়।

কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান। এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া।

এ সময় নতুনদের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ইউএনও এবং এসিল্যান্ড। এছাড়া ৪১তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা প্রশ্নের উত্তর দেন তারা।

Advertisement

৪১তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডার অরুপ কুমার দাস ও হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমন, শিক্ষা ক্যাডার আবদুল কাইয়ুম, অনিরুদ্ধ কর অনিক, তানজিনা খানম এবং গণপূর্ত ক্যাডার সাজিদ রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সব ক্যাডারকে ফুল দিয়ে ও মিষ্টি মুখ করিয়ে বরণ করেন ইউএনও এবং এসিল্যান্ড। পরে তাদের প্রত্যেকের হাতে উপজেলা প্রশাসনের শুভেচ্ছা স্মারক উপহার তুলে দেন।  

উল্লেখ্য, গাজীপুরের কালীগঞ্জ উপজেলা থেকে ৪১তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ৯ জন সুপারিশপ্রাপ্ত হন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কালীগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!