ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালীগঞ্জে শিল্প কারখানাকে ২ লাখ টাকা জরিমানা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৫, ২৪ জুলাই ২০২৩
কালীগঞ্জে শিল্প কারখানাকে ২ লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কালীগঞ্জে শর্তবঙ্গ করে শীতলক্ষ্যা নদীর তীর দখল নিয়ে জলাধার ভরাট করে শিল্প কারখানার কার্যক্রম পরিচালনা করায় কালীগঞ্জ এগ্রো প্রেসেসিং লি. নামে এক শিল্প প্রতিষ্ঠানকে ২ লাখ ২০০ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে উপজেলার মোক্তাপুর ইউনিয়নের সাওরাইট এলাকার একুতা গ্রামের ওই শিল্প প্রতিষ্ঠানকে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে কালীগঞ্জ এগ্রো প্রেসেসিং লি. নামের একটি শিল্প প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়। স্থানীয় নদী এবং জনসাধারণের স্বার্থ রক্ষায় স্থানীয় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

Advertisement

এ সময় গাজীপুর জেলা পরিবেশ অধিদফতরের রিসার্চ অফিসার মো. মকবুল হোসেন, মোক্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, কালীগঞ্জ থানার এসআই মো. রফিকুল ইসলাম লিটন, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। 
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: জরিমানা
লিংক সফলভাবে কপি হয়েছে!