ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মশার লার্ভা: ১৩ স্থাপনাকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১২, ২৩ জুলাই ২০২৩
মশার লার্ভা: ১৩ স্থাপনাকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত

এডিস মশার লার্ভা পাওয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালিত ৮ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩ স্থাপনাকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার কর্পোরেশনের ফ্রি স্কুল স্ট্রিট, সবুজবাগ,নবীপুর লেন, মালিটোলা, পূর্ব জুরাইন, উত্তর মান্ডা ও কোনাপাড়া এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বলেন, আজকের অভিযানে সর্বমোট ৩৮৪ বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ১৩টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৩ মামলায় সর্বমোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!