সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিজুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া যৌথ অভিযানে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আজিজুর রহমান বলেন, বিকেলে উপজেলার কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকার কয়েকটি হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় লাইসেন্স না থাকায় ৫টি মামলায় ঐ এলাকার হাজি বিরিয়ানি, নান্না বিরিয়ানি, রাজধানী হোটেল, আল আমিন হোটেল ও কুমিল্লা মিস্টান্ন ভান্ডারসহ প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।